তুমি সত্য,
তাই মুক্ত আকাশের বিশালতা আমাকে দিয়েছে
নীলাচ্ছন্ন ভালবাসা,
স্মৃতির পশ্চাতে প্রানবন্ত শৈশব এনে দেয়
সবুজ মাঠ কিংবা উদাস দুপুর বেলা...
তুমি সত্য তাই,
রঙ্গিন স্বপ্নে মুখরিত হৃদয় ;
বিদীসার আবসা আলোয় আশা বেধে রয় ,
অচেনা পথের ধারে পরে থাকা ঝরা ফুল
টনি
এই তো আমি নীরবে কুঁড়াই...
- সামস উদ্দিন টনি
১৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন